যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন, সেই মামলাই সোমবার গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অগাস্টের তৃতীয় সপ্তাহ নাগাদ হবে শুনানি। বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছেন, এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ তিনি দিচ্ছেন না। অর্থাৎ যে যেখানে যেমন চাকরি করছিলেন, তেমনই করবেন।
বিচারপতি দীপঙ্কর দত্তর পর্যবেক্ষণ এদিন লক্ষ্য করার মতো। তিনি পরবর্তী শুনানির কথা কোর্টকে জানানোর পর বলেন, যে শিক্ষকরা পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলবেন, তাঁরা শিক্ষা দানে কতখানি যোগ্য তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। আরও পড়ুন: অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার চাকরি বাতিল করেন। হাই কোর্টে সেই নির্দেশ চ্যালেঞ্জ করা হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ও সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ হয় ও পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।

–

–

–

–

–
–
–
