Tuesday, May 19, 2026

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

Date:

Share post:

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। পাশাপাশি আক্রান্তদের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে তাঁর।

ভোট গ্রহণ চলাকালীন ছাপ্পা ভোট, ভুয়ো ভোটার এবং কিছু জায়গায় ভিডিও ফুটেজ না থাকার মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। গত ১৬ মে পুলিশ ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা জাহাঙ্গির খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সাইদুল খানকে গ্রেফতার করেছে। বিরোধী শিবির ও শাসক দলের তরফ থেকেও রাজনৈতিক প্রচার ও হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই সাধারণ হোক কিংবা বিজেপি কর্মী সমর্থক, সকলের মধ্যেই উন্মাদনা তুঙ্গে।বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে আজ পুরোদমে আজ দিনভর প্রচার করবেন মুখ্যমন্ত্রী৷

 

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...