Tuesday, May 19, 2026

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

Date:

Share post:

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১ মে পুনর্নির্বাচন। মঙ্গলবার, প্রচারের শেষ দিন। সেখানে বিজেপি (BJP) প্রার্থীর হয়ে এদিন প্রচার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। তার মধ্যেই বিরাট ঘোষণা করলেন নিজেকে ‘পুষ্পা’ বলা জাহাঙ্গীর। জানালেন, ফলতার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। যদিও নির্বাচনের নাম প্রত্যাহারের দিন অনেক আগেই পেরিয়ে গিয়েছে। সেই কারণ, EVM-এ নাম থাকবে তৃণমূল (TMC) প্রার্থীর। কিন্তু জাহাঙ্গীর (Jahangir Khan) নিজেই জানালেন, তিনি নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিলেন।

মঙ্গলবার সকালে সাংবাদিকের মুখোমুখি হয়ে ‘পুষ্পা’ বলেন, ”ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।” তবে, মনোনয়ন প্রত্যাহারের তারিখ অনেক আগেই পেরিয়ে গিয়েছে। ফলে জাহাঙ্গীর লড়াই থেকে সরে দাঁড়ালেও, ইভিএমে তৃণমূল প্রার্থীর নাম থাকবেই।

এদিন ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে মুখ্যমন্ত্রী যখন ‘রোড শো’ করছেন, সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গীর জানালেন, ”আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং ভাল থাকুক। ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক।” শেষে  তৃণমূল প্রার্থী বলেন, ”আমার স্বপ্ন ছিল সোনার ফলতার। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশ্যাল প্যাকেজ দিচ্ছেন। সেই জন্য ২১ মে যে পুনর্নির্বাচন আছে, সেই লড়াই থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।” এর পরই ঘর ছেড়ে বেরিয়ে যান জাহাঙ্গীর। সাংবাদিকদের বারবার প্রশ্ন সত্ত্বেও আর কোনও কথা বলতে চাননি তিনি।

জাহাঙ্গীরের সিদ্ধান্ত নিয়ে কী বলেছে তৃণমূল? বিজেপি বা নির্বাচন কমিশনকে দিয়ে ফলতায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কি না সে বিষয়ে প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর আরও প্রশ্ন যদি ভয়ের পরিবেশ তৈরি করা হয়, তাহলে ‘পুষ্পা‘ জাহাঙ্গীর ভয় পেলেন কেন? কুণালের কথায়, বলেছিলেন, ”পুষ্পা ঝুঁকেগা নেহি। তাহলে পুষ্পা ঝুঁকল কেন? যিনি হেঁটে চলে বেড়ালে, সারাক্ষণ বস বস বস মিউজিক বাজত। সেই বসের কী হল? এতো ভয় পেলে কেন?” একই সঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, এই এলাকা তো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এলাকা। তিনিই ভালো বলতে পারবেন। ”এটা দলের জন্য ভালো বিজ্ঞাপন নয়”- বলে মন্তব্য করে এই বিষয়টি দলের তরফ থেকে খতিয়ে দেখা হবে বলে জানান তৃণমূল বিধায়ক।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...