Tuesday, May 19, 2026

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

Date:

Share post:

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে তোপ দাগলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি (Vishal Dadlani)। সারা বছর কঠোর পরিশ্রম, পড়াশোনা করেও যাঁরা সিস্টেমের গাফিলতির মাশুল গুনছেন সেই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে বিশালের বক্তব্য, ক্ষমতায় থাকা মানুষদের শিক্ষার মূল্যবোধ প্রসঙ্গে জ্ঞান না থাকায় এধরনের ঘটনা বারবার ঘটছে।

মে মাসের ৩ তারিখে এনটিএ-র নিট ইউজির (NEET UG) পরীক্ষায় বসেছিলেন ২৩ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার এক মাস আগে সম্ভাব্য একটি প্রশ্নপত্র পড়ুয়াদের হাতে আসে, পরীক্ষার দিন দেখা যায় রসায়নের অন্তত ১২০টি প্রশ্ন মিলে গেছে। এরপরই বিতর্ক বাড়ে। বাতিল হয় নিট পরীক্ষা। সিবিআই দিল্লি আদালতে দাবি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভিতর থেকেই নিটের প্রশ্নফাঁস হওয়ার সম্ভবনা রয়েছে। প্রধানমন্ত্রী এই নিয়ে একটি মন্তব্যও করেননি। এরপরই বলিউড সুরকার বিশাল বলেন শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষিত ও যোগ্য মানুষদের নেতৃত্বে আনা জরুরি। ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে, ‘প্রতি বছর এভাবে প্রশ্নফাঁস হওয়া খুবই অন্যায়। তার থেকেও খারাপ কোনও সরকারি সংস্থা এর ঘটনার দায় নিচ্ছে না। আরও একধাপ এগিয়ে কিছু মন্ত্রীর মন্তব্য এমন কিছু বড় ব্যাপার নয়, আমরা পদত্যাগ করব না। এই ঘটনাগুলো অত্যন্ত নক্কারজনক এবং অপমানজনক।’ এরপরই বর্তমান কেন্দ্রীয় সরকারকে নিশানা করে সুরকার বলেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে জাত পাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে। অশিক্ষিত ও অযোগ্য লোকেদের ক্ষমতায় না বসানোর অনুরোধ করেন তিনি।

বিশাল দাদলানির বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়তেই দ্বিধাবিভক্ত নেট পাড়া। কেউ তাঁকে তুলোধনা করেছেন, কেউ আবার সমর্থন জানিয়েছেন। অনেকে টেনে এনেছেন রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গও। কেউ কেউ আবার বিশালের অন্যের সুর কপি করার কথা বলেও খোঁচা দিয়েছেন। যদিও সংগীত পরিচালক এসব নিয়ে কোন পাল্টা মন্তব্য করেননি।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...