পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট মহকুমাশাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের সমস্ত নির্দেশ বাতিল করে দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুর জেলার চারটি পুর এলাকায় নতুন করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। কার্শিয়াং পুরসভায় প্রশাসক করা হয়েছে কার্শিয়াংয়ের মহকুমাশাসককে। মিরিক নোটিফায়েড এরিয়া অথরিটিতে দায়িত্ব পেয়েছেন মিরিকের মহকুমাশাসক। একইভাবে কালিম্পং পুরসভায় কালিম্পংয়ের মহকুমাশাসক এবং বুনিয়াদপুর পুরসভায় গঙ্গারামপুরের মহকুমাশাসককে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। আরও পড়ুন: অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, নির্বাচন সম্পন্ন হয়ে নতুন বোর্ড অফ কাউন্সিলর দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকরাই সংশ্লিষ্ট পুরসভার সমস্ত ক্ষমতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সংশ্লিষ্ট মহকুমাশাসকদের অবিলম্বে দায়িত্বভার গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, পাহাড় এবং উত্তরবঙ্গের পুর প্রশাসনে নতুন সরকারের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ।

অন্যদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ২০ মে অর্থাৎ বুধবার উত্তরবঙ্গ সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমদিন উত্তরকন্যাতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তার পরেরদিন অর্থাৎ ২১ মে, ফের দক্ষিণবঙ্গে ফিরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে এক প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

–

–

–

–

–
–
–
