মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

Date:

Share post:

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে দুটি বাড়ির নির্মাণ নিয়ে যাবতীয় নথি ও বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠিয়েছে। এ বিষয়ে মঙ্গলবার, এই বিষয়ে অভিষেক সাফ জানান, “ওরা যা খুশি করুক… আমার বাড়ি ভেঙে দিক, নোটিশ পাঠাক… আমি এসবের কাছে মাথা নত করব না।“

পুরসভা (KMC) সূত্রের খবর, পুর আইনের ৪০১ ধারায় কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে অভিষেকের দুটি বাড়ির নির্মাণ নিয়ে যাবতীয় নথি ও বিল্ডিং প্ল্যান চেয়ে এই নোটিশ পাঠানো হয়েছে। যাবতীয় পুর বিধি মেনে ওই বাড়িগুলি তৈরি করা হয়েছে কি না বা অতিরিক্ত কোনও নির্মাণ করা হয়ে থাকলে তার জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কি না, নোটিশে তা স্পষ্ট করতে বলা হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত তিন দিন ধরে ওই এলাকাগুলিতে পুরসভার আধিকারিকরা সম্পত্তি মূল্যায়নের কাজ চালাচ্ছিলেন। হরিশ মুখার্জি রোডে অভিষেকের নিজের একটি বাড়ি রয়েছে। অন্যদিকে, কালীঘাট রোডের বাড়িটি পুরসভার রেকর্ড অনুযায়ী লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে নথিভুক্ত। এই দুই বাড়ির ক্ষেত্রেই মূল্যায়নের কাজ চলার পর আধিকারিকরা আলোচনার ভিত্তিতে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন। নোটিশে বাড়ি তৈরির প্ল্যান স্যাংশন সংক্রান্ত সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে খবর, এর প্রেক্ষিতে এদিন অভিষেক (Abhishek Banerjee) বলেন, “ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিশ পাঠাক- আমি এসবের কাছে মাথা নত করব না। যাই ঘটুক না কেন, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবেই।“ এর পরেই বিজেপির মুখ্যমন্ত্রীকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমাদের রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু বর্তমানের মতো কেউ নন- যাঁকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকেই মুখ্যমন্ত্রী করা হয়েছে।“

spot_img

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...