Wednesday, May 20, 2026

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রশ্ন উঠেছে ফিরহাদের ভূমিকা নিয়েও।

বুধবার বিধানসভার সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ। সেখানে অভিষেককে পাঠানো নোটিস প্রসঙ্গে মেয়র বলেন, “এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। যিনি এই নোটিস পেয়েছেন, তিনিই বলতে পারবেন। ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে পারব না। এখানে কলকাতা পুরসভার যে আইন রয়েছে তা জানাতে এসেছি।” এ বিষয়ে ফিরহাদের ব্যাখ্যা, মেটিয়াবরুজের সময়েই জানিয়েছিলাম নির্বাচিত যারা হন তাঁরা পলিসি তৈরি করেন। এক্সিকিউটিভ কাজটা কমিশনের মাধ্যমে হয়ে থাকে। নতুন বিল্ডিংয়ের ছাড়পত্র দেওয়া কিংবা কোন বিল্ডিং বেআইনি তা জনপ্রতিনিধিরা দেখেন না।

আরও পড়ুন : অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

অন্যদিকে দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, তৃণমূলের কিছু নেতাকে কালিমালিপ্ত করা হচ্ছে। এমনকী ভুয়ো জিনিস ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তবে যার বাড়িতে নোটিস, পুরো বিষয়টি তিনিই ভালো বলতে পারবেন বলে মন্তব্য বেলেঘাটার বিধায়কের।

Related articles

ইদে গোহত্যায় কড়াকড়ি! বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মহুয়ারা

রাজ্যে পালাবদলের পর কোরবানির ইদের আগে গবাদি পশু হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন একগুচ্ছ...

অসামাজিক কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই: ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট আইন কার্যকর শুরু

বিধানসভা নির্বাচনের প্রচারে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এবার সেই আইন...

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি,...

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...