Thursday, May 21, 2026

আর জি কর-কাণ্ডে ফের তদন্ত করবে CBI, গঠন করতে হবে SIT: নির্দেশ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্ত করবে CBI। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ সিট গঠন করে তদন্ত করবে সিবিআই। ঘটনার রাতে ডিনার থেকে শ্মশান পর্যন্ত পুরো ঘটনার ঘটনাচক্র খতিয়ে দেখবে বিশেষ তদন্তকারী দল। সিট-কে পুনর্তদন্তের প্রাথমিক রিপোর্ট ২৫ জুন দিতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট (Calcutta High Court)।

আর জি কর কাণ্ডের মৃতার বাবা-মায়ের অভিযোগ ছিল, ঘটনায় যথাযথ তদন্ত হয়নি। নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। সিবিআই-এর পূর্বাঞ্চলীয় জোনের যুগ্ম ডিরেক্টরের নেতৃত্বে ৩ সদস্যকে নিয়ে SIT গঠন করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত৷ ৪৮ ঘণ্টার মধ্যে সিট গঠন করবে সিবিআই (CBI)। মৃতার পরিবারের অভিযোগগুলির ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুনরায় তদন্ত করে দেখবে সিবিআই।
আরও খবরনাম বিড়ম্বনায় বিধ্বস্ত ফ্ল্যাট মালিক অভিষেক, প্রমাণসহ সমালোচকদের জবাব সায়নীর

এদিন সিবিআই-এর তদন্তকারী অফিসার সীমা পাহুজার উপস্থিতিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একগুচ্ছ প্রশ্ন করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানি। ওইদিনই হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সিটকে।

Related articles

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...

ত্বিষা শর্মা মৃত্যু-তদন্তে নয়া মোড়! পলাতক স্বামীর খোঁজে পুরস্কার মূল্য ৩ গুণ

প্রাক্তন মিস পুনে তথা মডেল-অভিনেত্রী ত্বিষা শর্মার (৩৩) রহস্যমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। তদন্তকারীদের স্ক্যানারে তাঁর শাশুড়ি তথা...

ক্রীড়ামন্ত্রীর ঘোষণার পরই শুরু অ্যাকশন, রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ঝুলল তালা!

নতুন সরকার ক্ষমতায় আসার পরই ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার থেকে তালা ঝুলল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে(Rabindra...