Friday, May 22, 2026

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

Date:

Share post:

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ও বদলির বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর পুরসভার নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার রবি আগারওয়ালকে। এত দিন তিনি পুরুলিয়ার অতিরিক্ত জেলা শাসক পদে কর্মরত ছিলেন। অন্য দিকে, আসানসোল পুরসভার নতুন কমিশনার করা হয়েছে ২০১৪ ব্যাচের আইএএস অফিসার হিন্দোল দত্তকে। তিনি এত দিন নেতাজি সুভাষ প্রশাসনিক শিক্ষা কেন্দ্রের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

গুরুত্বপূর্ণ বদল এসেছে তথ্য ও সংস্কৃতি দফতরেও। এই দফতরের নতুন তথ্য অধিকর্তা হিসেবে দায়িত্ব পেলেন ২০১৩ ব্যাচের আইএএস অফিসার রজত নন্দ। বর্তমানে তিনি কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে রয়েছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের পদটিও সামলাবেন। একই সঙ্গে তাঁকে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের যুগ্ম সচিব পদেও নিয়োগ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিধাননগর পুরসভার বর্তমান কমিশনার সুজয় সরকারকে বস্ত্র দফতরের কমিশনার করা হয়েছে। পাশাপাশি তাঁকে তন্তুজ-র ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। শুধু এই কয়েকটি পদই নয়, প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা শাসক পদেও বড়সড় রদবদল করা হয়েছে।

আরও পড়ুন- ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

_

_

_

_

_

_

_

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...