Saturday, May 23, 2026

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

Date:

Share post:

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন করতে পারেনি। তবে লোকসভা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরে কিছুটা ব্যাকফুটে কেন্দ্রের বিজেপির সরকার। নতুন করে দেশের যুব সম্প্রদায় যে ককরোচ আন্দোলন শুরু করেছে, তার প্রধান লক্ষ্য কর্মসংস্থানের নিশ্চয়তা। ককরোচ জনতা পার্টির (CJP) বাড়বাড়ন্ত সব রকম পথে বন্ধ করতে তৎপর স্বৈরাচারী মোদি সরকার। উল্টোদিকে কতকটা সেই চাপে পড়েই এবার দেশে নিয়োগের পথে কেন্দ্রের সরকার (Central Government)। শনিবার নিয়োগ পত্র (appointment letter) পেলেন দেশের ৫১ হাজার চাকরিপ্রার্থী, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

ঘটা করে দেশের যুব সম্প্রদায়ের স্বনির্ভরতার পথ খুলতে রোজগার মেলা প্রকল্প চালু করেছিল দেশের বিজেপি সরকার। আদতে দেশের বেশিরভাগ রাজ্যে কেন্দ্র সরকারের চাকরি দিতে সেই মেলার আয়োজনই হয়নি। এই মেলা থেকেই দেশে প্রতি বছর ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০২৩ সালের পর থেকে সেই রোজগার মেলার (Rozgar Mela) তথ্যই সম্পূর্ণভাবে পাওয়া যায় না। তার আগে যে রোজগার মেলাগুলির আয়োজন করা হয়েছিল সেখানে চাকরির আবেদন জমা পড়লেও চাকরি মেলেনি।

এবার নতুন করে সেই রোজগার মেলার পথ খুললেন নরেন্দ্র মোদি। শনিবার ভার্চুয়াল মাধ্যমে ১৯তম রোজগার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এই মেলা থেকে ৫১ হাজার চাকরিপ্রার্থীদের নিয়োগ পত্র (appointment letter) দেওয়ার ঘোষণা করেন মোদি। মূলত রেল, ব্যাঙ্ক, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে এই চাকরিগুলি দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে বছরে দুলক্ষ চাকরির এটা মাত্র এক চতুর্থাংশ পূরণ হয় এই চাকরির নিয়োগপত্র দেওয়ার মধ্যে দিয়ে।

আরও পড়ুন : স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

একদিকে নিজের প্রতিশ্রুতি থেকে শতযোজন দূরে প্রধানমন্ত্রী। সেই কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছে ককরোচ জনতা পার্টির সদস্যরা। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) যুব সম্প্রদায়কে আরশোলার সঙ্গে তুলনা করলে প্রতিবাদ শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তার পর থেকেই প্রতিদিন মেটার সঙ্গে যৌথ উদ্যোগে এই যুব সমাজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়া চালানো হচ্ছে। এবার সেই প্রক্রিয়ার মধ্যে নতুন করে ৫১ হাজার চাকরির ঘোষণা করে যুব সমাজের মন রাখার চেষ্টায় প্রধানমন্ত্রী।

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...