নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) নিয়ে দেশ জুড়ে বিতর্ক, সেই আবহের মধ্যেই ন্যাশনল টেস্টিং এজেন্সির (National Testing Agency) ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের (Supreme Court)। আদালতের স্পষ্ট মন্তব্য, আগের প্রশ্নফাঁসের ঘটনা থেকেও কোনও শিক্ষা নেয়নি দায়িত্বে থাকা সংস্থা। ২০২৪ সালের বিতর্কের পর নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়ানোর জন্য যে সুপারিশ করা হয়েছিল সেগুলি আদৌ কার্যকর হয়েছে কিনা টা নিয়েই আবার জবাব তলব করেছে শীর্ষ আদালত। আগামী বৃহস্পতিবারের (Thursday) মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে বলেছে এনটিএকে (NTA)।
এ বার শুধু প্রশ্নফাঁস নয়, গোটা পরীক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠছে প্রশ্ন। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Federation of All India Medical Associations) সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে দাবি করেছে, এনটিএ-র হাতে আর নিট পরীক্ষার দায়িত্ব রাখা উচিত নয়। তাদের বক্তব্য, এমন গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রয়োজন আরও স্বচ্ছ, স্বাধীন ও নির্ভরযোগ্য ব্যবস্থা। সেই কারণে নতুন কোনও সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার আগে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেরও আবেদন জানানো হয়েছে আদালতে।

গত ৩ মে নিট-ইউজি পরীক্ষা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পরীক্ষার মাত্র নদিনের মধ্যেই তা বাতিলের সিদ্ধান্ত নিতে হয় কর্তৃপক্ষকে। আগামী ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে। টানা দ্বিতীয় বছর একই ধরনের বিতর্ক সামনে আসায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

–

–

–

–

–
