Monday, May 25, 2026

হাওয়ায় দুলছে! লেকটাউনে মেসির মূর্তিকে ঘিরে আশঙ্কা

Date:

Share post:

মেসি(Messi) কাণ্ডে স্মৃতি এখনও টাটকা, এরই মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে লেকটাউনে মেসির মূর্তি ( Lionel Messi statue)। বিশাল এই মূর্তির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার পূর্ত দফতরের এর ইঞ্জিনিয়াররা এসে মেসির মূর্তি পর্যবেক্ষণ করেন ও তারপর একটি রিপোর্ট দেন জেলা শাসকের কাছে।জানা গিয়েছে, মেসির এই মূর্তি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ ছাড়াও সূত্রের খবর, যেখানে এই মূর্তি তৈরি করা হয়েছে, সেটা আসলে পূর্ত দফতরের জমি। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই মূর্তিটি তৈরি করা হয়েছে।

হাওয়ায় দুলতে দেখা গিয়েছে মেসিরর এই মূর্তি। সমাজ মাধ্যমে সেই দৃশ্য ভইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মেসির মূর্তিটি ঠিক ভাবে দাঁড়িয়ে নেই। জোর হাওয়া দিলেই সেটি নাকি দুলতে শুরু করছে। মূর্তির কাঠামো তলার মাটি আলগা হয়ে গিয়েছে। ফলে আশঙ্কা, যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় এসে মেসি ভার্চুয়ালি এই মূর্তির উদ্বোধন করেছিলেন।মেসির কলকাতা সফরের সময় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু লেকটাউনে মেসির একটি মূর্তির উদ্বোধন করেন। কিন্তু মাত্র কয়েক মাসেই সেই মূর্তি একটা বিপদজনক অবস্থা তৈরি করেছে, সেই সময় তা নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল ফুটবলপ্রেমীদের মধ্যে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সেই মূর্তিই এখন নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

সামনেই বর্ষা কাল ঝড় বৃষ্টি হতে পারে। ফলে লেক টাউনে মেসির মূর্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...