কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of North Kolkata)। নারকেলডাঙা থানার (Narkeldanga Police Station) অন্তর্গত মানিকতলা মেন রোড (Maniktala Main Road) সংলগ্ন ওই লোহার শিকল তৈরির কারখানার ভিতরে শ্রমিকের দেহ পড়ে থাকতে দেখা যায়। মৃত ওই ব্যাক্তির নাম অরূপ ঘোষ (Arup Ghosh)। মাত্র চারদিন আগেই তিনি সেখানে কাজে যোগ দিয়েছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি হওয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা (Homicide Branch) তদন্ত নেয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং এর পেছনে অন্য কোনও কারণ থাকতে পারে। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই শ্রমিকের মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

পুরো ঘটনার সত্য উদঘাটনে কারখানার ভিতরের পরিবেশ, কর্মীদের উপস্থিতি এবং শনিবার রাতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ (CCTV footage) ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে তদন্ত এগোচ্ছে। ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

–

–

–

–

–
–
–
–
