Wednesday, May 27, 2026

অনুব্রত-কাজল-চন্দ্রনাথের নিরাপত্তায় কাটছাঁট রাজ্যের

Date:

Share post:

এবার বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol), কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা কমাল রাজ্য প্রশাসন। মঙ্গলবার রাত থেকেই তুলে নেওয়া হয়েছে পাইলট, স্কর্ট ও হাউস গার্ড।

তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) কোর কমিটির আহ্বায়ক হিসেবে অনুব্রত মণ্ডল ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। তাঁর বাড়িতে ছিল হাউস গার্ড। এখন থেকে তাঁর সঙ্গে থাকবেন মাত্র একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। এদিকে বিধায়ক ও সভাধিপতি হিসেবে এখন কাজল শেখের নিরাপত্তায় থাকবেন দু’জন সশস্ত্র রক্ষী।

মন্ত্রী থাকাকালীন চন্দ্রনাথ সিংহের বাড়িতে হাউস গার্ড-সহ অতিরিক্ত নিরাপত্তা থাকলেও, এখন বিধায়ক হিসেবে তাঁকে দেওয়া হয়েছে মাত্র দু’জন সশস্ত্র নিরাপত্তারক্ষী। পুলিশ সূত্রে খবর, এই তিন নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মঙ্গলবার রাতেই সরিয়ে নেওয়া হয়েছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন তৃণমূল নেতার নিরাপত্তা পুনর্বিবেচনা শুরু হয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার বীরভূমের এই তিন নেতার নিরাপত্তায় রদবদল করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Related articles

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...