Thursday, May 28, 2026

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

Date:

Share post:

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে গো-শালায় বিশেষ যজ্ঞ, পুজোপাঠ ও আরতি শেষে গো-সেবা করতে দেখা যায় তাঁকে। সেখান থেকে চলে যান মূল মন্দিরে। চন্দ্রোদয় মন্দিরের গর্ভগৃহে বেশ কিছুক্ষণ সময় কাটান শুভেন্দু। নৃসিংহদেবকেও দর্শন করেন। পাশাপাশি রাধা মাধবের বিগ্রহ দর্শন ও প্রণাম শেষে মায়াপুরের ইসকন মন্দিরের সাধু-সন্তদের সঙ্গে কথাবার্তা বলেন।

মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথমবার মায়াপুরে গেলেন শুভেন্দু। এদিন জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেওয়ার পাশাপাশি তাদের খাবার খাওয়ান। যজ্ঞের পর বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণামও করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বিশেষ কিছু বলতে চাননি। গোশালা থেকে বেরোনোর মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি ভক্ত হিসেবে এখানে এসেছেন। পরবর্তীতে মন্দিরে আয়োজিত হরি সংকীর্তনের তালে মুগ্ধ শুভেন্দু বলেন, “হরিনাম সংকীর্তন আমার খুব প্রিয়। আবার আসব”।

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...