Thursday, May 28, 2026

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

Date:

Share post:

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent’s School in Asansol)। স্কুলে সামার ক্যাম্প (Summer Camp) চলাকালীন সুইমিং পুলে (Swimming Pool) সাঁতার শেখার সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় আদ্বিক হিলারিয়ানের (Advik Hilarion)। আসানসোলের চেলিডাঙা এলাকার (Chelidanga area of ​​Asansol) বাসিন্দা ওই পড়ুয়া। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং স্কুলে।

২১ মে থেকে শুরু হয়েছে সামার ক্যাম্প (Summer Camp), চলবে ১১ জুন পর্যন্ত। সময় সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত। বৃহস্পতিবার সকালেও সে নির্ধারিত সময়েই প্রথম ব্যাচের সুইমিং সেশনে যোগ দেয়। ওয়ার্মআপের (Warm up) পর অন্য ছাত্রদের সঙ্গে জলে নামে আদ্বিক। আচমকা সে সুইমিং পুলে ডুবে যায় বলে অভিযোগ। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি বেসরকারি নার্সিংহোমে (Nursing Home) নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সাঁতার শেখানোর সময় পর্যাপ্ত ট্রেনার বা নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও খবর: আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ (Asansol South Police Station Police)। স্কুল কর্তৃপক্ষ (School Authorities) জানিয়েছে, এই কঠিন সময়ে তারা মৃত ছাত্রের পরিবারের পাশে রয়েছে এবং তদন্তে সবরকম সহযোগিতা করা হবে। স্কুলের প্রিন্সিপাল রবি ভিক্টর (Principal Ravi Victor) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং গোটা বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন। স্থানীয় বিধায়ক দুর্গেশ নাগিও (MLA Durgesh Nagio) জানান, সুইমিং পুলে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং সেই সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা প্রশিক্ষকেরা কোথায় ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বর ও হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

Related articles

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...

আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতায়! ২১ জুন তিলোত্তমায় প্রধানমন্ত্রী

ছাব্বিশের নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় কর্মসূচি পশ্চিমবঙ্গে। আগামী ২১ জুন (রবিবার)...

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...