ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni) আনফলো (unfollow) করেছেন এই জল্পনার মধ্যেই নতুন ছবি দেখা গেল ইনস্টাগ্রামে (Instagram)। সম্প্রতি ইতালি (Italy) সফরে গিয়ে মেলোনির হাতে ‘মেলোডি’ (Melody) চকোলেট তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেই ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পরই আচমকা মেলোনির ফলোয়িং তালিকায় মোদির নাম খুঁজে না পাওয়ায় শুরু হয় জল্পনা, কৌতুক আর রাজনৈতিক চর্চা। যদিও পরে আবার মেলোনির ফলো তালিকায় দেখা যায় মোদির নাম, ততক্ষণে ‘মেলোডি’ জুটিকে ঘিরে নানা আলোচনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার (Social Media) এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

মোদি এবং মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এর আগেও শিরোনামে এসেছে। আন্তর্জাতিক মঞ্চে (International Stage) তাঁদের একসঙ্গে তোলা ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে মেলোডি নামে আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। তাই এই ফলো আনফলো জল্পনা সামনে আসতেই মজার মিম এবং মন্তব্যে ভরে গিয়েছে সমাজ মাধ্যম। যদিও অনেকেরই প্রশ্ন এর আগে সত্যিই মোদিকে ফলো করতেন কি না, নাকি গোটা ঘটনাই ভুল বোঝাবুঝির ফল।

তবে বৃহস্পতিবার সকালে দেখা যায়, ইতালির প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ফলোয়ারের তালিকায় রয়েছে নরেন্দ্র মোদির নাম। ফলে জল্পনা আরও বেড়েছে। কেউ মনে করছেন, এটি সাময়িক প্রযুক্তিগত সমস্যার ফল হতে পারে। কারণ এর আগেও ইনস্টাগ্রামে একাধিক পরিচিত ব্যক্তিত্বের অ্যাকাউন্টে প্রযুক্তিগত গোলযোগ (Technical Glitches) দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে মোদির অনুসরণকারীর সংখ্যা ১০ কোটিরও বেশি হলেও তিনি নিজে কাউকে ফলো করেন না। অন্যদিকে মেলোনির ফলোয়ার সংখ্যা প্রায় ৬৪ লক্ষ।

–

–

–

–

–
