Friday, May 29, 2026

যোগীরাজ্যে ঝড়ে ভাঙল নির্মীয়মান সেতু! মৃত ৬

Date:

Share post:

পরিকাঠামো ও পরিষেবাগত উন্নয়নে বিজেপি শাসিত রাজ্যগুলির বাস্তব ছবিটা ঠিক কেমন আরও একবার প্রমাণিত হয়ে গেল উত্তরপ্রদেশে (Uttarpradesh)। ঝড়ের ধাক্কায় ভেঙে পড়ল নির্মীয়মান সেতু (under construction bridge)। আর সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হল অন্তত ৬ শ্রমিকের। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা প্রশাসনের।

বিজেপি বা এনডিএ (NDA) দলগুলি পরিচালিত রাজ্যে সেতু ভাঙার ঘটনা নতুন কিছু নয়। উত্তরপ্রদেশেও এমন ঘটনা নতুন নয়। তবে এবার তৈরি হতে হতেই সামান্য ঝড়ের (storm) আঘাতে খুলে পড়ল সেতুর স্ল্যাব (slab)। উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় বেতোয়া নদীর (Betwa river) উপর নির্মীয়মান সেতু ভেঙে পড়ার ঘটনায় আরও একবার নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ।

হামিরপুর জেলার মোরা কান্দুয়ার ও কুরারা এলাকার মধ্যে বেতোয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ বেশ কয়েক মাস ধরে চলছিল। বৃহস্পতিবার মধ্যরাতে ২টো থেকে ৩টের মধ্যে ব্রিজের নিচে কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই প্রবল ঝড় (storm) হয় এবং উপরের স্ল্যাব (slab) খুলে নিচে পড়ায় বহু শ্রমিক তার নিচে চাপা পড়ে যান। ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। সেইসঙ্গে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। ঘটনায় যে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে তার মধ্যে ১৯ বছরের এক নাবালকও রয়েছে। শুক্রবার অনেক বেলা পর্যন্ত তাদের দেহ ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করাই সম্ভব হয়নি।

Related articles

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...

IPL: ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব! মাঠের বাইরেও চমক বৈভবের

ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন...

GTA-এর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা থেকে সরছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুলছে CBI তদন্তের পথ

রাজ্যে পালাবদলের পরে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন (GTA)-এর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার CBI তদন্তের পথ খুলল।...