শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী এবং শুভমান গিলের (Shubman Gill) দর্শনীয় ব্যাটিং। শতরান করে নায়ক গিল, ভালো খেলেও ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল বৈভবকে।

সানরাইজার্সের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন গুজরাটের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন বৈভব। তবে এই ম্যাচেও ৪ রানের জন্য সেঞ্চুরি অধরাই থাকল। শতরান না করতে পারলেও তার নজির গড়া ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলে বুঝিয়ে দিলেন ভবিষ্যতে মহাতারকা হওয়ার সব মশলাই মজুত তাঁর মধ্যে। একাধি রেকর্ড গড়েন বৈভব। আইপিএলে দ্রুততম ১০০০ রান করার নজিরও গড়ে এই কিশোর। মাত্র ৪৪০ বলেই এই মাইলফলকে গড়লেন ১৫ বছরের কিশোর।

একটি টি২০ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বাউন্ডারি (চার, ছয় মিলিয়ে) মারার নজির গড়েছে বৈভব। একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় পাওয়ার প্লে-তে সবচেয়ে বেশি রান(৫২১) হল বৈভবের। গুজরাট টাইটান্সের সামনে ২১৫ রানের লক্ষ্য রাখে রাজস্থান ।

বৈভবের ব্যাটিংকে হ্লান করে দিল গিলের শতরান। সুদর্শন-গিল জুটি গুজরাটের জয়ের ভিত গড়ে দেয়। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন গিল(Shubman Gill)। ৫৩ বলে ১০৪ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ৩টি ছয়।৩২ বলে ৫৮ রান করলেন সুদর্শন। ফলে জিততে অসুবিধা হল না গুজরাটের। রবিবারের মেগা ফাইনালে জমজমাট লড়াই। ‘কিং’ বনাম ‘প্রিন্স’-এর দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

–

–

–

–
–
–
