I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের

Date:

Share post:

দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য তিনি নিজে ফোন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। আগামী ৬ জুন বৈঠকে বসবে ইন্ডিয়া’র (I.N.D.I.A.) দলগুলি। এই বৈঠকে যোগ দিতে পারেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস পরাজিত, কেরলে হার সিপিএম-এর। এমনকী, তামিলনাড়ুতেও ডিএমকে ক্ষমতায় আসতে পারেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাহুলের (Rahul Gandhi) সঙ্গে ফোনে কথা হয়েছে মমতার (Mamata Banerjee)। ৬ জুন বৈঠকে শুধুমাত্র বিজেপি বিরোধিতাই নয়, বরং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল নিয়েও ভাবছে বিরোধী দলগুলি।

আরও পড়ুন : রেড রোডের নামাজ থেকে সম্প্রীতি নষ্ট হয়েছে: FIR-এর আবেদন মমতার বিরুদ্ধে

তবে ৬ জুন ইন্ডিয়া’র বৈঠক নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও অতীতে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস স্বাধীন অবস্থান নিয়েছিল। পাশাপাশি, রাহুল গান্ধীও কয়েকদিন আগে বলেছেন, মতপার্থক্য ভুলে গণতন্ত্র রক্ষার স্বার্থে বিরোধী দলগুলির একসঙ্গে কাজ করা প্রয়োজন। আসন্ন বৈঠকে ডিএমকের ভূমিকা বিশেষভাবে নজর কাড়তে পারে। ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক হলেও তামিলনাড়ুতে কংগ্রেস সম্প্রতি ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অভিনেতা বিজয়ের দল টিভিকে-র সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথে হেঁটেছে। এই প্রেক্ষাপটে বিরোধী দলগুলির মধ্যে ঐক্য আরও জোরদার করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে। এই দিক থেকেও ৬ জুনের বৈঠক অসীম গুরুত্বপূ্র্ণ হতে চলেছে। আগামী দিনে বিজেপি-বিরোধী দলগুলির অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে যেতে পারে ওই দিন।

spot_img

Related articles

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...