সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংসদকে লক্ষ্য করে পাথর, ডিম, জুতো ছোঁড়া হয়। ছিঁড়ে দেওয়া হয় গায়ের জামা। এই হামলায় ভেঙে চুরমার হয়ে গেছে তাঁর চোখের চশমা, হাতের ঘড়ি। ভিডিওতে দেখা যায় কিভাবে এক ব্যক্তি খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সেই পাথর লাগে তার চোখে। এরপরই সোনারপুর থেকে ফিরে চোখে আঘাত নিয়ে হাসপাতালে অভিষেক। যদিও সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা না হওয়ার অভিযোগ করে তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন: সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

অভিষেকের একটি চোখ প্রায় নষ্ট। বিদেশে চলত তার চিকিৎসা। এই ঘটনায় অভিষেকের চোখে নতুন করে গুরুতর আঘাত লাগার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংসদকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ” আমরা এখান থেকে শিফট করছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে।”

পুলিশি নিষ্ক্রিয়তায় যেভাবে সোনারপুরে আক্রান্ত হন তৃণমূল সাংসদ অভিষেক, তাতে গোটা দেশে নিন্দার ঝড়। সেই হামলার কারণে এবার হাসপাতাল পর্যন্ত যেতে হল তাঁকে। এদিন সন্ধ্যায় কলকাতায় ফিরেই একটি বেসরকারি হাসপাতালে পৌঁছালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইলচেয়ারে করে ভিতরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতালে চিকিৎসারত অভিষেকের সঙ্গে কথা বলে তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যান।

–

–

–

–

–
–
–
