Sunday, May 31, 2026

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

Date:

Share post:

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া সরকারী জিনিসের তালিকা সামনে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশের। রবিবার সকাল থেকেই প্রাক্তন বিধায়কের বাড়িতে চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে একের পর এক ত্রাণের সরঞ্জাম যেমন ত্রিপল, কম্বল। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তপনকে লক্ষ্য করে “চোর চোর” স্লোগান দেওয়া হয়। প্রথমে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তাঁর বাড়ির রান্না ঘরের ভেতরে আরও সরকারি সামগ্রী রয়েছে। পুলিশ সেসব উদ্ধার করার পরই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়।

রবিবার সকাল থেকেই তপনের বাড়ির সামনে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। প্রাক্তন বিধায়ককে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক নাগাড়ে স্লোগান দিতে থাকেন। আপাতত পরিস্থিতি সামাল দিতে তপনের বাড়ির সামনে পুলিশি মোতায়েন রয়েছে।অন্যদিকে শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তথা কাটোয়ার (Katwa) নেতা দিগন্ত পালকে (Diganta Paul)।

 

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...