জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

Date:

Share post:

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো হয়েছিল। শনিবারের ঘটনা কোনও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না। ছিল সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক গুন্ডামির সুপরিকল্পিত রূপ! একে একে সামনে আসছে বিজেপির সেইসব কুকীর্তির প্রমাণ। কিন্তু বিজেপির পোষা কোনও মেইনস্ট্রিম গেরুয়া মিডিয়া এই তথ্য প্রচার করবে না!

সোনারপুরে সাংসদ অভিষেকের উপর হামলার পূর্ব মুহূর্তের কিছু ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে, যাতে আরও স্পষ্ট হয়ে উঠছে তৃণমূল সাংসদের উপর প্রাণঘাতী হামলার নেপথ্যে থাকা বিজেপির চক্রান্ত। হামলার জন্য আগে থেকেই বিজেপির নেতা-কর্মীরা বাইরে থেকে গুন্ডাবাহিনী এনে ওই এলাকায় জড়ো করেছিল। প্রচুর বিজেপির কর্মী সেখানে তদারকির জন্য মোতায়েন ছিলেন। অর্ডার দিয়ে আনানো হয়েছিল খাবারও। হিংসা ছড়ানোর আগে বাইরে থেকে আনা বাহিনীকে স্ন্যাক্স জাতীয় হালকা খাবার দেওয়া হয়েছিল। তারপর হামলার উদ্দেশে জনরোষের নাম দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করে অশান্তি পাকানোর কাজ শুরু করে সেই বাহিনী। আর ধাক্কাধাক্কি, টানা-হ্যাঁচড়ায় তৃণমূল সাংসদকে হেনস্থার পাশাপাশি জনতার মধ্যে থেকে অভিষেকের উপর ইট-পাথর ছোঁড়ে ওই দুষ্কৃতীবাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এই হামলা যে আগে থেকেই পরিকল্পনা করা হয়েছিল, তা প্রমাণ করতে আর কত প্রমাণের প্রয়োজন?

আরও পড়ুন- সোনারপুরবাসীর আন্তরিক অভ্যর্থনা! উন্নয়ন ছেড়ে প্রতিহিংসার রাজনীতিতেই মত্ত বিজেপি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

সোনারপুরবাসীর আন্তরিক অভ্যর্থনা! উন্নয়ন ছেড়ে প্রতিহিংসার রাজনীতিতেই মত্ত বিজেপি

এবার সব সীমা ছাড়িয়ে গেল বিজেপির প্রতিহিংসার রাজনীতি। প্রথমবার ক্ষমতায় এসে যখন বিজেপির লক্ষ্য হওয়া উচিত ছিল জনকল্যাণ...