রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন বৈভব সূর্যবংশী। ফাইনালের আগে শুভমনের রান ছিল ৭২২। সুদর্শনের রান ছিল ৭১০। ফলে এই দু’জন টপকাতে পারতেন।

ফাইনালে শুভমান ১০ রানে এবং সুদর্শন ১২ রানে আউট হয়ে যাওয়ার পরেই বৈভবের কমলা টুপি নিশ্চিত হয়ে যায়। আইপিএলে নয়া রেকর্ড বৈভবের(Vaibhav Sooryavanshi)। গিলকে পিছনে ফেলে ১৬ ম্যাচে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হলেন বৈভব। সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে নজির গড়লেন বৈভব। ফাইনালে তাঁর সঙ্গে নম্বর আদান প্রদান করতে দেখা গেল আইসিসি চেয়ারম্যান জয় শাহকে।

আইপিএলে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি কেকেআর। তবে সেরা মাঠের পুরস্কার পেল সিএবি। গ্রুপ পর্বের সাতটি ম্যাচের মধ্যে একটি বৃষ্টিতে ভেস্তে যায়, বাকি ছয় ম্যাচে দারুনভাবে আয়োজন করে সিএবি।এবার এক নজরে আইপিএলে পুরস্কারের তালিকা

ফাইনালে সুপার স্ট্রাইকার- ভেঙ্কটেশ আইয়ার

ফাইনালে সুপার সিক্স- বিরাট কোহলি

ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার- বিরাট কোহলি

এমারজিং প্লেয়ার অফ টুর্নামেন্ট- বৈভব সূর্যবংশী

সুপার স্ট্রাইকার- বৈভব সূর্যবংশী
সর্বাধিক্ক ছক্কা(৭২)- বৈভব সূর্যবংশী
সর্বাধিক চার(৭৪)- সাই সুদর্শন
সর্বাধিক ডট বল- মহম্মদ সিরাজ
সেরা ক্যাচ- মণীশ পাণ্ডে
ফ্লেয়ার প্লে- পাঞ্জাব কিংস
পার্পেল ক্যাপঃ রাবাদা(২৯ উইকেট)
ওরেঞ্জ ক্যাপ- বৈভব সূর্যবংশী(৭৭৬ রান)
সেরা মাঠ – ইডেন
মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার- বৈভব সূর্যবংশী
–
–
–
–
