Monday, June 1, 2026

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

Date:

Share post:

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি (CID)। এই বিশেষ দলে একজন ডিএসপি এবং দুই ইনস্পেক্টর থাকছেন বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে বিরোধী দলনেতা ঠিক করা নিয়ে। গত ৬ মে কালীঘাটে বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জোড়াফুল শিবিরের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) নাম প্রস্তাবিত হয়। কিন্তু বিধানসভায় অফিশিয়াল ভাবে সেই প্রস্তাবনা তখন জমা দেওয়া হয়নি। এরপর বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটের বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওইদিন যাঁরা উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। আর এখান থেকেই সমস্যা শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতি অভিযোগে শুরু হয় তদন্ত। ইতিমধ্যে সিআইডি (CID) অফিসাররা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম, কুণাল ঘোষের সঙ্গে কথা বলেছেন। শনিবার নোটিশ দিয়ে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও (Abhishek Banerjee)। তিনি অসুস্থ থাকায় আদৌ তলবে হাজিরা দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।এসবের মাঝেই সিট Special Investigation Team) গঠন ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Related articles

ভবানীভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক, জানালেন চিঠি দিয়ে

সিআইডি ভবানীভবনে তলব করেছিলেন তৃণমূলের সর্বভারতীয়(AITC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন...

সোমের সকাল থেকে অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টি চলবে উত্তরে!

জুন মাসের প্রথম দিন থেকেই চড়া গরম দক্ষিণবঙ্গে। গত সপ্তাহে দফায় দফায় ঝড়- বৃষ্টির জেরে সামান্য নিম্নমুখী হয়েছিল...

ভয়ঙ্কর মাইন বিস্ফোরণ মায়ানমারে, মৃত ৫৫

ভয়ঙ্কর বিস্ফোরণ মায়ানমারের( Myanmar) শান প্রদেশের একটি গ্রামে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৫ জনের। আহত বহু। গ্রামের বহু বাড়ি-ঘর...

২ বছর কাজ না পাওয়ার অভিযোগ হেয়ার ড্রেসারের, খারিজ পরিচালক পারমিতার

বঙ্গে পালাবদলের রাজনীতির প্রভাব এখন টলি ইন্ডাস্ট্রিতেও। দু'বছর কাজ না পাওয়ার অভিযোগে সরব 'আমি যখন হেমা মালিনী'র হেয়ার...