Monday, June 1, 2026

পুরনিয়োগ মামলায় ED দফতরে রথীন, অভিষেকের উপর হামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী

Date:

Share post:

মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipal Corporation) ভাইস চেয়ারম্যান থাকাকালীন রথীন ঘোষের (Rathin Ghosh) সুপারিশে বেআইনি নিয়োগ মামলায় সোমবার সকালে ইডি দফতরে হাজিরা প্রাক্তন খাদ্যমন্ত্রীর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার তলব করা হয় রথীনকে। বেশ কয়েকবার হাজিরা এড়ানোর পর ভোটে জয়ী হয়ে শেষমেষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নোটিশে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন প্রাক্তন মন্ত্রী। সোমবার ওই একই মামলায় সকাল এগারোটা নাগাদ ইডি দফতরে পৌঁছে যান মধ্যমগ্রামের বিধায়ক।দফতরে প্রবেশের সময়ে তিনি বলেন, “ডেকেছে, তাই এসেছি। যে নথিগুলো চেয়েছিল, সেগুলো নিয়ে এসেছি।” ১১:৩০ মিনিট থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের বৈঠকে অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি রথীন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রসঙ্গে এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “কোথায় খামতি, তা বুঝতে পারলে অনেক কিছু হয়ে যেত।” পাশাপাশি এদিন বিজেপি সরকারের নতুন শপথ নেওয়া মন্ত্রীদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও জানান তিনি।

 

Related articles

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...