ফের অস্বস্তি বিরোধী শিবিরে। শুধু বুথ বা অঞ্চল স্তরে আন্দোলন নয়, বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই। ২ জুন কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউতে এক ধর্না কর্মসূচি করার কথা তৃণমূল সুপ্রিমোর। তৃণমূলের ওপর রাজনৈতিক হিংসার প্রতিবাদ, রাজপথে হকার উচ্ছেদ-সহ একাধিক জনস্বার্থবাহী ইস্যুকে সামনে রেখে সরব হবেন তিনি কিন্তু জানা গেল কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত লালবাজারের সবুজ সংকেত পাওয়া যায়নি। শুধু তাই নয়, এবার ধর্ণা মঞ্চ বাঁধতে বাধা দিল পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। জানান, ”তৃণমূলনেত্রী নামছেন কিন্তু ওরা নামতে দেবে না। বিজেপি এবার পুলিশকে ব্যবহার করছে। এটা প্রতিহিংসা। মঙ্গলবার ওয়াই চ্যানেলে তাঁরা যাবেন। দু’ঘণ্টার ধর্না হবে।’’ আরও পড়ুন: রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

জানা গিয়েছে, অনুমতি পেলে মঙ্গলবার সকাল ১০টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং বিকেল নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের সাথে নিয়ে এই ধর্না মঞ্চে যোগ দেবেন। ধর্নাস্থল পরিদর্শন করতে গিয়ে কুণাল ঘোষ সাফ জানান, কর্মসূচির জন্য চিঠি পুলিশকে দেওয়া হয়েছিল আগেই। মঞ্চ বাঁধার জন্য ডেকরেটরের কর্মীরা এলে তখন পুলিশ অনুমতি নেই বলছে। বিজেপি প্রতিহিংসাপরায়ণ হয়ে এভাবে তৃণমূলনেত্রীকে আটকাচ্ছে। তিনি বলেন, ‘‘আমরা নতুন করে চিঠি দেব না সেটা জানিয়ে দিয়েছি। এবার পার্টি অফিসে গিয়ে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।’’

–

–

–

–

–

–
–
–
