Tuesday, June 2, 2026

কলেজের ইউনিয়ন রুমে মিলল লক্ষ লক্ষ উইপোকায় খাওয়া নোট!

Date:

Share post:

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের (SurendraNath Collage) ইউনিয়ন রুম থেকে উদ্ধার হলো দু’ব্যাগ ভর্তি উইপোকায় খাওয়া বান্ডিল বান্ডিল নোট। মঙ্গলবার ডেঙ্গু দমনে মশা মারতে পুরসভার সাফাই কর্মীরা বন্ধ ঘরের তালা ভাঙতেই এই ‘টাকার খনি’র হদিস মেলে। বহুদিন বদ্ধ ঘরে পড়ে থাকায় উদ্ধার হওয়া ৫০ থেকে ৬০ লক্ষ টাকার একটি বড় অংশই উইপোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে।

অভিযোগের তির এক প্রভাবশালী তৃণমূল নেতার দিকে, যিনি ওই ইউনিয়ন রুমটি নিয়ন্ত্রণ করতেন। গত ৪ জুন নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই ঘরে তালা ঝুলিয়ে চাবি ‘ভ্যানিশ’ করে টাকা লোপাটের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মুচিপাড়া থানার পুলিশ টাকা ছাড়াও বেশ কিছু ভুয়ো ভাউচার ও নথি উদ্ধার করেছে। প্রাথমিক অনুমান, এখান থেকে কলেজ ভর্তি ও চাকরি বিক্রির বড়সড় র‍্যাকেট চালানো হতো। আরও পড়ুন: বাঁশদ্রোণীর ‘অভিযুক্ত’ স্কুলে ফিরবে না আয়ুষের ভাই, পারলৌকিক ক্রিয়া শেষে জানালেন বাবা

এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন বরাহনগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “জনতার টাকা ও কোটি কোটি টাকার বিনিময়ে কলেজ ভর্তির দুর্নীতি হয়েছে। কত টাকা থাকলে টাকা উইয়ে খায়? দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক।” শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এত পরিমাণ কালো টাকা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...