রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে ফের সেটাকে ‘ওয়াই ক্যাটাগরি’তে ফিরিয়ে আনল বর্তমান বিজেপি সরকার। পালা বদলের পর একাধিক বিধায়ক সাংসদদের নিরাপত্তা কমেছে এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন বিসিসিআই সভাপতির নামও।

২০১৯ সালে বিসিসিআই সভাপতি হন সৌরভ(Sourav Ganguly )। ২০২২ সালে সভাপতির পদ থেকে সরে যান। ২০২৩ সালের মে পর্যন্ত ‘ওয়াই ক্যাটেগরি’র নিরাপত্তা দেওয়া হত মহারাজকে। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের তিন জন থাকতেন তাঁর নিরাপত্তায়। তাঁর বাড়ির নিরাপত্তায় পুলিশকর্মীরা নিযুক্ত ছিলেন। গাড়ির সামনে থাকত পাইটল কার। ২০২৩ সালের মে মাসে তদানিন্তন সরকার সৌরভের নিরাপত্তা ‘জেড ক্যাটেগরি’তে উন্নীত করেন। সৌরভের নিরাপত্তায় ৮ থেকে ১০ জন পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। বেহালার বাড়িতেও থাকল অতিরিক্ত নিরাপত্তা।

বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই এবার দু’ধাপ কমিয়ে সৌরভের নিরাপত্তা ‘ওয়াই ক্যাটাগরি’তে ফিরিয়ে আনল । রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা কোনও রাজনৈতিক নেতাকেই দেওয়া হবে না।

–

–

–

–

–
–
