Wednesday, June 3, 2026

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

Date:

Share post:

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন কর্মসূচির ঘোষণা। বুধবার নবান্নে ক্যাবিনেট মিটিং করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এরপরই সরকারিভাবে ‘আপনার সরকার আপনার পাশে’ (ASAP) কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে, সরাসরি যাতে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের (Govt of West Bengal) এই পদক্ষেপ।

‘আপনার সরকার আপনার পাশে’ শীর্ষক এই কর্মসূচিতে একটি হেল্পলাইন নম্বর ও একটি ই-মেল আইডি প্রকাশ করেছে রাজ্য। কোনও ধরনের সমস্যা হলে সরাসরি ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি ইমেইল করা যেতে পারে asap@wb.gob.in আইডিতে। প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে এদিন জানানো হয়েছে।

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...