পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার জেরে অতি ভারী বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং কর্নাটকের বিস্তীর্ণ এলাকায়। সেই আবহাওয়ার পরিবর্তনের জেরে এবার বাংলাতেও প্রাক বর্ষার বৃষ্টির (pre monsoon rain) পূর্বাভাস শোনালো কলকাতার আবহাওয়া দফতর।

কেরালমে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের সঙ্গেই ভারতে বর্ষার বৃষ্টির পূর্বাভাস মেলে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর যে প্রভাব বৃহস্পতিবার থেকে ভারতে পড়েছে তাতে ভারী বৃষ্টির পূর্বাভাস মহারাষ্ট্র তামিলনাড়ু, কেরালম, তেলেঙ্গানার পশ্চিম এলাকায়। অসম, মেঘালয়ের মতো উত্তর পূর্বেরই দুই রাজ্যেও ভারী বৃষ্টির (heavy rain forecast) পূর্বাভাস। হিসাব মত কেরালমে বর্ষা প্রবেশের সাত দিনের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির প্রবেশ হয়।

রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ৬ জুন অর্থাৎ শনিবার থেকে বাংলায় প্রবেশ করতে পারে। যার ফলে শনিবার থেকে বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে প্রবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে শনিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে উত্তরবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি (pre-monsoon rain) ভালোভাবে হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। যদিও চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের পূর্বাভাস এখনও নেই।

আরও পড়ুন : দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এখনও রবিবার পর্যন্ত জারি থাকার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতি ও শুক্রবারও পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। দক্ষিণবঙ্গের বাঁকি জেলাগুলিতেও তাপমাত্রার পরিমাণ ৩৪ ডিগ্রির নিচে কোথাও থাকবে না। তবে শনিবার তাপমাত্রা ২ ডিগ্রি করে কমার পূর্বাভাস রয়েছে।

–

–

–
–
–
