দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই পলাতক ছিলেন মালিক লভকেশ বাজাজ। এবার তাঁকে গ্রেফতার করল দিল্লি পুলিশের টিম। অগ্নিকাণ্ডের তদন্তে নেমে সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ জানিয়েছে, ৬টি ঘরের অনুমোদন নিয়ে তৈরি করা হয়েছিল ২৫টি ঘর। এছাড়াও হোটেলটি একটি সরু গলির মধ্যে অবস্থিত। এতে কোনও অগ্নিনির্বাপণ সংক্রান্ত বাধ্যতামূলক NOC ছিল না। এছাড়াও ঘরটিতে কাঠামো গতভাবে বেশ সমস্যা ছিল। ঢোকার জন্য ও বেরনোর জন্য একটি-ই পথ ছিল, যা সেন্সরচালিত। এছাড়া জানালাগুলি বন্ধ থাকতো, খোলা যেত না। এই বিষয়গুলিই উদ্ধারকাজে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। আগুন নেভানো এবং উদ্ধার কাজের সময় প্রায় ১০ জন পুলিশকর্মীও আহত হন বলে পুলিশ জানিয়েছে। আরও পড়ুন: ধর্ষণের পর লেগিংস পেঁচিয়ে খুন, দিনহাটায় নৃশংস ঘটনা

বুধবার আগুন লাগলে ৫৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২১ জনকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। হোটেলটি প্রায়শই বিদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আসা মানুষই এসে থাকতেন। এদিনের ঘটনায় মৃত বিদেশিদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছেন। ইতিমধ্যেই বাংলাদেশ হাই কমিশনের তরফেও জানানো হয়েছে, এই ঘটনার জেরে বাংলাদেশের ৫ নাগরিক এখনও চিকিৎসাধীন আছেন।

তদন্তকারীদের অভিযোগ, হোটেলটি তার অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি লোক ছিল। এছাড়াও সঠিক নিরাপত্তা বিধি লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল। আগুন লাগার পরেই বাজাজ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একটি ‘লুক আউট সার্কুলার’ (LOC) জারি করে। পুলিশ ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র অধীনে ‘দণ্ডনীয় নরহত্যা’ (culpable homicide) এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় একটি এফআইআর (FIR) দায়ের করেছে।

–

–

–

–

–
–
–
