Thursday, June 4, 2026

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

Date:

Share post:

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও শিক্ষার্থীদের জন্য বড়সড় উপহার দিলেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী। বুধবার লোকভবনে শপথ নেওয়ার পর, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই একাধিক জনমুখী ও ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো— পড়ুয়াদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা এবং এককালীন ৫৬ হাজার শূন্যপদে সরকারি কর্মী নিয়োগ। পুরো বিষয়টিকে মুখ্যমন্ত্রী ‘যুব যুগ’ (Youth Era) বলে অভিহিত করেছেন। আরও পড়ুন: অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, “আমরা নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করতে দায়বদ্ধ। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা রাজ্যের মানুষকে ‘যুব যুগ’ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি শুধুমাত্র মুখের কথা বা নিছক প্রতিশ্রুতি নয়, এর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করবে আমাদের সরকার।” তিনি জানান, রাজ্যের সমস্ত স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য শীঘ্রই বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও, যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে আটকে থাকা ৫৬ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এছাড়া চাকরিপ্রার্থীদের সহায়তায় একটি বিশেষ কর্মসংস্থান কেন্দ্র গড়ে তোলা হবে।

পাশাপাশি যুবকদের ক্ষমতায়ন ও স্থানীয় স্তরে পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য জুড়ে ১০ হাজার নতুন ‘যুব ক্লাব’ গড়ে তোলা হবে। প্রতিটি ক্লাবে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকবেন। ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, দায়িত্ব নিয়েই ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, কৃষক এবং শহুরে মধ্যবিত্তদের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক পদক্ষেপ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, তাঁর সরকার শুরু থেকেই কাজের গতি বাড়াতে মরিয়া। যুব সমাজের উন্নয়ন ও পরিকাঠামো খাতেই বাজেটে বড় অঙ্কের বরাদ্দ করা হবে বলেও এ দিন স্পষ্ট করে দিয়েছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী।

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...