ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

Date:

Share post:

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল না হওয়ায় রেপো রেট থাকল ৫.২৫ শতাংশে। ফলে বাড়ি-গাড়ির ইএমআই বাড়ার আশঙ্কা নেই। তবে বিশ্লেষকদের একাংশ জানাচ্ছেন, আন্তর্জাতিক পরিস্থিতি, তেলের দাম এবং বিভিন্ন কারনে রেপো রেট আগামী দিনে বাড়তে পারে।

৩ জুন থেকে শুরু হয়েছিল আরবিআইয়ের মুদ্রানীতি কমিটির বৈঠক। ৫ জুন তা শেষ হয়েছে। এই বৈঠকের পরেই রেপো রেট সংক্রান্ত ঘোষণা করেছেন সঞ্জয় মালহোত্রা। সাংবাদিক বৈঠকে আরবিআইয়ের গভর্নর বলেন যে ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্বের অর্থনীতি সঙ্কটের মধ্যে থাকলেও, ভারত সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত। চলতি বছর বর্ষা দুর্বল হওয়ার কারণে সামগ্রিকভাবে বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। এর প্রভাব মূল্যবৃদ্ধিতেও পড়বে। তবে পর্যাপ্ত জোগান মজুত থাকায় সঙ্কট দেখা দেবে না। আরও পড়ুন: কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

পাশাপাশি, দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই-ও বাড়ছে বলেই জানিয়েছে আরবিআই। দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভও স্থিতিশীল রয়েছে।

spot_img

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...