১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

Date:

Share post:

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে (CAG Report) তা নিয়ে দুর্নীতি স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর এবার সরাসরি অসমে বেড়ে চলা ঋণের পরিমাণ নিয়ে সোজা আদালতে মামলা। মামলাকারী যে তথ্য গুয়াহাটি হাই কোর্টে পেশ করেছেন, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ হাই কোর্টের প্রধান বিচারপতি। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি অসম সরকারের জবাব তলব করেছে আদালত। বাংলায় নির্বাচনী প্রচারে অসম নিয়ে ভারী ভারী কথা বলা হিমন্ত বিশ্বশর্মার প্রশাসন এবার এই প্রশ্নের কী উত্তর দেন, সেটাই দেখার অপেক্ষা।

অসমের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ প্রায় নেই। এই পরিস্থিতিতে অসম সরকারের আর্থিক নীতি, ক্রমবর্ধমান ঋণ এবং বাজেটে কারচুপির অভিযোগে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। অসম ফিসকল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০০৫’ (AFRBM Act)-এর নিয়মাবলী রাজ্য সরকার ক্রমাগত লঙ্ঘন করছে — এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রীতম সিং। তিনি আইনজীবী হওয়ার পাশাপাশি অসম কংগ্রেসের একজন মুখপাত্রও।


দায়ের করা মামলায় তুলে ধরা হয়েছে, অসমের যে ঋণ রয়েছে তার ৯৯ শতাংশ আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দিয়ে দিতে হবে। অথচ ইতিমধ্যেই এই বিপুল ঋণের সুদ মেটাতে অতিরিক্ত ঋণ নিতে হয়েছে। এই পরিস্থিতিতে অসম সরকারের পক্ষে মূল ঋণ – ১.৭৭ লক্ষ কোটি টাকা হিমন্ত বিশ্বশর্মা প্রশাসনের পক্ষে চোকানোই সম্ভব নয়। রীতম অভিযোগ তোলেন, বিগত বছরগুলোতে সরকার একটি বছরও ‘রাজস্ব ঘাটতি’ (Revenue Deficit) শূন্যে নামাতে পারেনি।

আইনের উল্লেখ করে মামলাকারী দাবি করেন, অসমের আইন অনুযায়ী উন্নয়নমূলক প্রকল্পের জন্য ঋণ নেওয়া আইন বিরুদ্ধ। উন্নয়নমূলক প্রকল্পের জন্য টাকা সরকারের উপার্জন থেকেই ধার্য করার কথা। কিন্তু উন্নয়নের খরচ হিসাবে অর্থের প্রয়োজনে ঋণ করেই গিয়েছে হিমন্ত প্রশাসন। এমনকি তিনি অভিযোগ করেন, যেভাবে হিমন্ত বিশ্বশর্মা ঋণ করেছেন, তাতে অসমে জন্মানো শিশুদের মাথার উপর ৫০ বছরের ঋণ চেপেছে। যদিও এই বিষয়ে সরকারকে উত্তর দিতে দীর্ঘ সময় দিয়েছে গুয়াহাটি হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর। সেইদিনই রাজ্য সরকারকে তাদের উত্তর পেশ করতে হবে।

spot_img

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...