টলিপাড়ার ‘বয়কট সংস্কৃতি’ প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার স্টুডিও পাড়ায় ‘সুদিন’ ফিরেছে বলে দাবি শাসকদলের। রাজ্যে সরকার পালাবদলে ব্যাকফুটে বিশ্বাস ব্রাদার্স, গ্রেফতার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। এতেই খুশির হাওয়া ‘দেশু ৭’-র শ্যুটিং সেটে। নাম না করে ইঙ্গিতপূর্ণ পোস্টে ফেডারেশন সভাপতি ও সমালোচকদের খোঁচা দেবের (Dev)।

স্বরূপ বিশ্বাস জমানয় নিষিদ্ধ তারকাদের মূলস্রোতে ফেরাতে সাংসদ অভিনেতা দেব (Dev) ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ‘ইন্ডাস্ট্রি’ম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। টলিপাড়ার প্রভাবশালীদের তোয়াক্কা না করে অনির্বাণকে নিয়ে আগামী ছবি করার ঘোষণা করেছিলেন সদর্পে। সেইমতো কাজও শুরু হয়ে যায়। এরপরই রাজ্য বিধানসভা ভোটের ফল বেরোতে দেখা যায় ভরাডুবি হয়েছে তৃণমূলের (TMC)। শুরু হয় নেতাদের গ্রেফতারি। সেই তালিকায় বাদ থাকেনি স্বরূপের নামও। তারপরই খোশমেজাজে গান গাইতে দেখা গেছে অনির্বাণকে। এবার দেবের (Dev ) প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে, ‘দেশু ৭’-এর (Desu-7) সেট থেকে সহঅভিনেতা অনির্বাণের সঙ্গে একটি ছবি আপলোড করেন মেগাস্টার। লেখেন, ‘৭২ ঘণ্টা। সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত্যি কখনও বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে। আজ দেশু ৭-এর প্রথম দিন, একসঙ্গে।’ আসলে যে তিনি ‘বিশ্বাস ব্রাদার্স’ এবং নিজের সমালোচকদের খোঁচা মেরেছেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। ‘বন্য’ এবং ‘শিল্পী’ শব্দের ইঙ্গিতপূর্ণ ব্যবহারের মধ্যেই দেব (Dev) নাম উল্লেখ না করেই সবটা বুঝিয়ে দিয়েছেন। অনির্বাণের সঙ্গে তাঁর বন্ডিং দেখে উচ্চশিত অনুরাগীরা। ‘দেশু ৭’ (DESU 7) মুক্তি পাবে চলতি বছরের পুজোয়।

–

–

–

–

–

–
–
