Monday, June 8, 2026

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

Date:

Share post:

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হয়েও ধাক্কা খেলেন তিনি। সোমবার মামলাটির দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাওয়ের স্পষ্ট নির্দেশ, এই মামলায় কোনও ‘শর্টকাট’ চলবে না, আগামী জুলাই মাসে নিয়ম মেনেই এর পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন: বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

আদালত সূত্রে খবর, গত ১১ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। এই গ্রেফতারি এবং ইডির FIR বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সুজিত বসুর আইনজীবী। সোমবার শুনানির তালিকায় মামলাটি নথিভুক্ত (লিস্টেড) না থাকায়, সুজিত বসুর পক্ষে আইনজীবী দ্রুত শুনানির জন্য বিশেষ আবেদন জানান। তবে এই আবেদনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি মন্তব্য করেন, “এফআইআর খারিজের মামলায় কিসের এত দ্রুত শুনানি? কোনো শর্টকাট চলবে না। এই আবেদনের পেছনে জরুরি ভিত্তিতে শোনার মতো কোনো কারণ আমি দেখছি না।”

সুজিত বসু ইতিমধ্যেই গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছেন উল্লেখ করে বিচারপতি প্রশ্ন করেন, “ইতিমধ্যেই যদি সুজিত বসু গ্রেফতার হয়ে গিয়ে থাকেন, তাহলে তা খারিজে এত তাড়া কেন? গ্রেফতার হয়ে গিয়ে থাকলে আপনারা জামিনের আবেদন করেননি কেন?” সেই সঙ্গে প্রাক্তন মন্ত্রীর আইনজীবীকে পরামর্শ দিয়ে আদালত জানায়, প্রয়োজন মনে হলে তাঁরা জামিনের আবেদন করতে পারেন, তবে FIR ও গ্রেফতারির চ্যালেঞ্জের মামলার শুনানি জুলাই মাসেই হবে।

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...