Monday, June 8, 2026

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

Date:

Share post:

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের ‘সাধারণ সম্মতি’ (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের বিতর্কিত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে রাজ্য সরকার যে CBI-কে অবাধ অধিকার দিতে চাইছে, তা আসলে একটি ‘অর্ধসত্য’। নতুন বিজ্ঞপ্তির ভেতরেই অত্যন্ত সুকৌশলে রাখা হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের বাঁচানোর আইনি ‘রক্ষাকবচ’।

২০১৮ সালে তৎকালীন তৃণমূল সরকার রাজ্যে CBI-এর হস্তক্ষেপের ব্যাপারে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছিল। যাতে রাজ্যের কোনও তদন্তে হস্তক্ষেপ করার আগে রাজ্যের থেকে অনুমতি নিতে হত CBI-কে। এবার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে আর রাজ্যের অনুমতি পত্রের দএকার হবে না CBI-এর। তবে নতুন সিদ্ধান্তে ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬’ অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে জারি থাকছে আগের শর্ত। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রাজ্য সরকারি কোনও কর্মী বা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করতে গেলে CBI-কে এখনও রাজ্যের কাছ থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে। তবে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনও ঘটনার তদন্তভার CBI-কে দেয়, তবে সেক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে। আরও পড়ুন: দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

যদিও কেন্দ্রীয় সরকারি কর্মী, কেন্দ্রীয় সরকারি সংস্থা ও পাবলিক সেক্টর ইউনিট সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে পারবে সিবিআই। বেসরকারি ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের সুযোগ থাকবে, যদি মামলায় কেন্দ্রীয় কর্মী বা সংস্থার যোগ থাকে। নবান্নের এই নতুন নির্দেশিকার ফলে কেন্দ্রীয় কর্মীদের ক্ষেত্রে সিবিআই-এর হাত কিছুটা শক্ত হলেও, রাজ্য সরকারি কর্মীদের সুরক্ষাকবচ বজায় রইল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...