Monday, June 8, 2026

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

Date:

Share post:

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন? সেটাই সবচেয়ে আশ্চর্যের!

বিধানসভায় ঢুকেই ফিরহাদ সোজা চলে গেলেন বিরোধী দলের ঘরটির দিকে। সঙ্গে ছিলেন সন্দীপন সাহা। বিরোধী দলনেতার সঙ্গে প্রায় ঘন্টা দুয়েক বৈঠক করে বেরিয়ে আসার পর খোশ মেজাজেই দেখা গেল প্রাক্তন পুরমন্ত্রীকে। দিল্লিতে যখন সংসদীয় দল ভাঙছে, তখন ফিরহাদের এই পদক্ষেপ অবশ্যই গুরুত্বপূর্ণ। আরও পড়ুন: রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

ফিরহাদ অবশ্যই দক্ষ সংগঠক এবং নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তের একজন। তৃণমূলের লম্বা হারার তালিকার মাঝে ফিরহাদ শুধু জিতেছেন তাই নয়, প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন ৫৬ হাজার ভোটে। কিন্তু পরিষদীয় দলের বিদ্রোহের পরেই মেয়র পদে পদত্যাগ করতে চেয়ে তিনি নেত্রীর কাছে অনুমতি চান। অনুমতি পাওয়ার পরেই পদত্যাগ। তারপর আজ বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক।

তবে কি ফিরহাদও যোগ দেবেন বেসুরোদের দলে। সোমবার বিধানসভায় বৈঠক সেরে বেরনোর পর বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে তাঁর দেখা হয়। দীর্ঘ কথাও হয়। কিন্তু কুণাল জানান, কী কথা হয়েছে তা প্রকাশ্যে বলার জন্য নয়। সময় এখন অনেক কিছু ওলট-পালট করে দিতে পারে।

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...