Monday, June 8, 2026

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

Date:

Share post:

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই বৈঠকে সব ক্লাব গুলো বাজেট কমানোর জন্য আবেদন করেন কারণ আইএসএল কোনও লাভজনক টুর্নামেন্ট নয়। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী আশ্বাস দিয়েছেন আইএসএল(ISL) নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। গত মরশুমে লিগ ছোট করেই হয়েছিল। এবার ছয় মাসের আইএসএল করার পথে হাঁটছে ফেডারেশন। আগামী সেপ্টেম্বরে এই লিগ শুরু হতে পারে।

সোমবারের বৈঠকে আইএসএল পরিচালনা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুর্নামেন্ট পরিচালনার জন্য ক্লাবের প্রতিনিধি এবং ফেডারেশনের প্রতিনিধিদের নিয়ে তৈরি হবে একটি যৌথ কমিটি। এই কমিটিই লিগ পরিচালনার জন্য যাবতীয় সিদ্ধান্ত নেবে । আগামী ১৫ জুনের মধ্যে এই কমিটি তৈরি হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে ক্লাবপিছু ১.১ কোটি টাকা ব্যয় করবে।

ভারতীয় ফুটবলের কঠিন সময়ে আসরে নেমেছেন প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল্ল প্যাটেল।   সম্প্রচার সংস্থার দিকটি দেখবেন প্রফুল্ল স্বয়ং।

১৫ বছরের চুক্তি শেষ হওয়ায় গত বছরই এফএসডিএল সরে গিয়েছে। অর্থের প্রবল সঙ্কটে আইএসএল আয়োজন  করতে রীতিমতো চাপে পরেছিল এআইএফএফ। শেষ পর্যন্ত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর হস্তক্ষেপে আর ক্লাব জোটের সহয়তায় সংক্ষিপ্তভাবে আইএসএল অনুষ্ঠিত। তারপর থেকেই ফেডারেশন চেষ্টা চালাচ্ছে, নতুন মরশুমে পূর্ণ আকারের আইএসএল সেপ্টেম্বরে শুরু করার। সঠিক রোড ম্যাপ তৈরি না হওয়ায় ক্লাবগুলি ভালোভাবে দল গঠন করতে পারছে না।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...