রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে দলের যাবতীয় সাইনবোর্ডও সরিয়ে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পোস্টার ও সাইনবোর্ড সাউথ অ্যাভিনিউয়ে রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলো তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। এটিকেই দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল তৃণমূল কংগ্রেস। সেখান থেকেই দলের সাংসদরা সাংবাদিক বৈঠক করতেন।

সূত্রের খবর, বিদ্রোহী সাংসদদের দলে যোগ দিয়ে পার্থ ভৌমিক এবার বাংলোর বদলে ফ্ল্যাট চেয়ে আবেদন জানান বলেই বাংলোটি খালি করা হয়েছে। তৃণমূল সাংসদের সরকারি বাসভবন পাল্টে তার বদলে, তাঁর জন্য় বরাদ্দ করা হয়েছে ‘হুগলি’ টাওয়ারের ৫০১ নম্বর ফ্ল্য়াট। অন্যদিকে EM বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে প্রগতি ময়দান থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। মডার্ন ডেকরেটার্সের মালিকের ছেলে জানিয়েছেন করোনার সময় তাঁদের একটি হোটেল বন্ধ হয়ে যায়। সেইসময় এক বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। ২০২২ থেকে ২০২৩ সালের জন্য চুক্তি হয়। নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলে বাড়িটি ছেড়ে দেওয়ার কথা থাকলেও চুক্তির মেয়াদ বাড়ে ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু তারপর প্রায় দেড় বছর কেটে গেলেও এখনও কোন সুরাহা হয়নি।

–

–

–

–

–
–
