Thursday, June 11, 2026

অক্ষয় তৃতীয়ার মেগা ড্র: ৪ ‘লাকি’ বিজয়ীর হাতে হীরের গয়না তুলে দিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Date:

Share post:

গ্রাহকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে মেগা ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল দেশের অন্যতম স্বর্ণ বিপণনকারী সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ (Shyam Sundar Co Jewellers)। অক্ষয় তৃতীয়া উৎসব উপলক্ষে আয়োজিত বিশেষ লাকি ড্র-এর ৪ জন বিজয়ীর হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হলো বহুমূল্য হীরের গয়না। ১টি আকর্ষণীয় হীরের নেকলেস ও ৩টি জমকালো হীরের নেকচেইন পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিজয়ীরা।

নতুন বছরের শুরুতে গত ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরা ও কলকাতার সমস্ত শাখা শোরুমগুলিতে মহাসড়ম্বরে উদযাপিত হয়েছিল ‘শুভ অক্ষয় তৃতীয়া উৎসব’। ওই ১৫ দিন জুড়ে সোনা ও হীরের গহনা কেনাকাটায় গ্রাহকদের জন্য ছিল গহনার মজুরিতে বিশেষ ছাড়, নিশ্চিত উপহার এবং মেগা লাকি ড্র-এর কুপন জেতার সুবর্ণ সুযোগ। আরও পড়ুন: নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসব চলাকালীন সংগৃহীত কুপনগুলির মধ্য থেকে গত ২৮ মে, ২০২৬ তারিখে লাকি ড্র-এর মাধ্যমে ৪ জন বিজয়ীকে বেছে নেওয়া হয়েছিল। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেগা ড্র-এর লাকি বিজয়ীরা হলেন, ধীমান মগ (কুপন নম্বর: D1528), বকুল রানি সাহা (কুপন নম্বর: A1152), সীমা রক্ষিত (কুপন নম্বর: C3894), দেবব্রত বৈদ্য (কুপন নম্বর: B1809)। পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সংস্থার এই অভিনব উদ্যোগ এবং তাঁদের উন্নত গ্রাহক পরিষেবার ভূয়সী প্রশংসা করেন।

গ্রাহকদের এই অভূতপূর্ব সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন,” বিজয়ীদের হাতে হীরের গয়নাগুলি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। কলকাতা ও ত্রিপুরা জুড়ে আমাদের যত গ্রাহক-বন্ধু রয়েছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাতেই আমাদের এই বিশেষ প্রয়াস। অক্ষয় তৃতীয়া উৎসবে মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। আমরা গ্রাহকদের আশ্বস্ত করতে চাই যে— আগামী দিনেও সেরা গুণগত মান, নিখুঁত পরিষেবা এবং ন্যায্য মূল্যের ঐতিহ্য বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” ভবিষ্যতে গ্রাহকদের আরও চমকপ্রদ ও উন্নত পরিষেবা দেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে শেষ হয় এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...