টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ভবানী ভবনে পৌঁছলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবারই হাই কোর্ট তাঁকে সশরীরে সন্ধে ৬টা মধ্যে সিআইডি দফতরে হাজিরার নির্দেশ দেয়। তবে, আগামী ৩ সপ্তাহ তাঁকে গ্রেফতারিতে স্থাগিতাদেশ দিয়েছে আদালত।

কলকাতা হাই কোর্টে এদিন শুনানিতেই নির্দেশ দেয়, সন্ধে ছটা মধ্যে অভিষেককে (Abhishek Banerjee) সশরীরে হাজিরা দিতে হবে। তাঁর আইনজীবী জানান, এদিন বিকেল চারটেয় দিল্লি থেকে কলকাতা থেকে ফিরছেন তৃণমূল সাংসদ। সেই মতো চারটে নাগাদ বিমানবন্দরে পৌঁছন তিনি। সেখান থেকে তাঁর গাড়ি ভিআইপি রোড হয়ে বাইপাস ধরে। ধরে নেওয়া হয় তিনি সরাসরি ভবানীভবে যাচ্ছেন। কিন্তু বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনে না গিয়ে প্রথমে কালীঘাটে নিজের বাড়িতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ সেখানে কিছুক্ষণ থেকে ৫টা ৩৫ নাগাদ।

৬টা বাজতে ১১ মিনিট আগে ভবানী ভবনে পৌঁছন অভিষেক৷ প্রথমে রেজিস্ট্রার বুকে সই করিয়ে তাঁকে সিআইডি-র মূল দফতরে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই সিআইডি-র তদন্তকারী দলের মুখোমুখি অভিষেক৷

এর আগে অন্তত তিন বার বিধানসভার সই জাল কাণ্ডে সিআইডি-র (CID) তলবে সাড়া দেননি অভিষেক৷ সিআইডি তদন্তে সহযোগিতা করবেন, এই শর্তেই অভিষেককে এদিন ৩ সপ্তাহের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট৷

–

–

–

–
–
–
