Friday, June 12, 2026

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

Date:

Share post:

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি অন্তত ৭ জেলায় কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিকায় রয়েছে শহর কলকাতাও (Kolkata Weather)। সন্ধ্যার দিকে মহানগরীতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে!

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আজ রাজ্যজুড়ে সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঝড়ের দাপট একটু বেশি হবে। দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতে পারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। যদিও দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা ঢুকবে তা এখনও স্পষ্ট নয়। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে।

 

Related articles

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...