Friday, June 12, 2026

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

Date:

Share post:

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee) নিয়ে করা কল্যাণের মন্তব্যকে সমর্থন করলেন তিনি। শুক্রবার কীর্তি বলেছেন, “তাঁর ক্ষোভকে গুরুত্ব দেওয়া উচিত এবং তা অযৌক্তিক নয়।” একইসঙ্গে কীর্তি আশাবাদী যে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হস্তক্ষেপ করে দ্রুত পরিস্থিতি সামাল দেবেন।

বিধানসভা নির্বাচনে ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে মতপার্থক্য ও অসন্তোষের জল্পনা বাড়ছিল। কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন ‘আমাকে বেছে নিন অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে’। এই পরিস্থিতিতে কীর্তি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন পুরনো ও নিবেদিতপ্রাণ নেতা এবং তিনি কোথাও যাচ্ছেন না। আরও পড়ুন: বেলডাঙা মামলায় তদন্তে NIA-ই! আগের আমলের মামলা প্রত্যাহার করল বিজেপি সরকার

কীর্তির কথায়,”কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন ফাইটার। শুরু থেকেই তিনি দিদির সঙ্গে রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি আবেগপ্রবণ মানুষ, তাঁর আবেগের প্রতি সম্মান জানানো উচিত।” তাঁর মতে, “একটি গুরুত্বপূর্ণ আইনি মামলায় তাঁকে (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) আস্থায় না নিয়ে অন্য একজন আইনজীবীর হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল, যার ফলে তাঁর অসন্তোষ তৈরি হওয়া স্বাভাবিক।” তাঁর বক্তব্য, দলের তরফে আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্তের কথা জানানো উচিত ছিল। শেষ মুহূর্তে বিষয়টি জানানো ঠিক হয়নি।”

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...