Friday, June 12, 2026

বলিউডে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা দিনিয়ার

Date:

Share post:

বড়পর্দায় সবসময় দর্শকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে গেছেন তিনি। চিত্রনাট্যের দাবি মেনে নিজের অভিনয়ের মধ্যে স্বতন্ত্রতার ছাপ রেখেছিলেন, দীর্ঘ প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। কিন্তু আজ সব শেষ। না ফেরার দেশে বর্ষীয়ান বলিউড অভিনেতা দিনিয়ার তিরন্দাজ (Veteran Actor Dinyar Tirandaz)।বৃহস্পতিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।

‘পার্সি জরোস্ট্রিয়ানস ওয়ার্ল্ডওয়াইড – দ্য হায়দ্রাবাদি পেজ’ (Parsi Zoroastrians Worldwide – The Hyderabadi Page) নামক ফেসবুক গ্রুপে প্রথম দিনিয়ারের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। শোকপ্রকাশ হিন্দি বিনোদন জগতের অভিনেতা থেকে কলাকুশলীদের। ছোট পর্দা থেকে বড় পর্দা, তাঁর অভিনয়ের হাস্যরসাত্মক বোধ দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিল। পার্সি চরিত্রে সাবলীল অভিনয় করে খুব সহজেই তিনি হয়ে উঠেছিলেন বিনোদন জগতের পরিচিত মুখ। আটের দশকে ‘দুনিয়া’ ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন দিনিয়ার। এরপর ‘নুক্কাড়’ এবং ‘ব্যোমকেশ বক্সী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করলেও, দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ‘জুবান সামহাল কে’ ধারাবাহিকের ‘মিস্টার কেকি’ চরিত্রে। নয়ের দশকের সেই জনপ্রিয় হাসির ধারাবাহিকে তাঁর অভিনয় আজও বহু দর্শকের মনে অমলিন। ‘হ্যালো ব্রাদার’, ‘আলবেলা’, ‘চলতে চলতে’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’-র মতো একাধিক বলিউডি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পরবর্তী সময়ে গুজরাটি ছবিতেও কাজ করেন এই প্রবীণ অভিনেতা।

ক্যামেরার সামনে অভিনয়ের পাশাপাশি স্ত্রীর সঙ্গে মিলে তিনি একটি নাট্যদল পরিচালনা করতেন। পাশাপাশি তাঁর একটি ধাতু পালিশের ব্যবসাও ছিল, যা পার্সি সমাজে যথেষ্ট পরিচিত বলে জানা যায়। রুপোর বাসনপত্র পালিশের কাজে তাঁর দক্ষতার কথাও অনেকেই স্মরণ করতেন। অভিনয়, মঞ্চ এবং ব্যক্তিগত জীবনের নানা কাজের মধ্যে দিয়েই এক বর্ণময় পথচলা তৈরি করেছিলেন দিনিয়ার তিরন্দাজ। এবার থামলো যাত্রাপথ। অভিনেতার পরিবারের তরফে অবশ্যই মৃত্যুর কারণ সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...