Friday, June 12, 2026

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

Date:

Share post:

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। শীঘ্রই এই মামলার শুনানি হবে।

বউবাজার থানা এবং পুলিশ কমিশনারের কাছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারক তথা বিশিষ্ট ট্রাভেল কনসালটেন্ট জয়দীপ মুখোপাধ্যায়। অভিযোগপত্রে টালা প্রত্যয়ের সম্পাদক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ, সহ-সভাপতি সায়ন্তন মৈত্র এবং কোষাধ্যক্ষ রাজন চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। আরও পড়ুন: ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

কী অভিযোগ?
জয়দীপের অভিযোগ, তৎকালীন পর্যটন ও সংস্কৃতি দফতরের মদতে এই চক্রটি সাধারণ মানুষের ওপর একপ্রকার তোলাবাজি শুরু করে। হাজরা রোডে অফিসযুক্ত ‘মাস আর্ট’ নামে এই সংস্থার অন্যতম কর্ণধার আবার উত্তর কলকাতার টালা পার্কের একটি বিখ্যাত পুজোর প্রধান। এই সংস্থাটি বেআইনি ও বিভ্রান্তিকরভাবে ইউনেস্কো এবং মাস আর্টের লোগো ব্যবহার করে বেশ কয়েক বছর ধরে পুজোর নামে ব্যবসা চালিয়ে গিয়েছে। অভিযুক্তরা কলকাতার ২৪টি বাছাই করা প্রথম সারির পুজোমণ্ডপে মূল উৎসবের আগেই ঠাকুর দেখার ব্যবস্থা করেন। এর জন্য মাথাপিছু ৪ হাজার টাকার ‘প্রিভিলেজড প্রি পুজো এনট্রি’ টিকিট বিক্রি করা হয়। টিকিট বিক্রির সময় সাধারণ মানুষ ও বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, এই শো-গুলিতে ইউনেস্কোর প্রতিনিধি দল-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কিন্তু ইউনেস্কোর কোনও দলই কোনওদিন ওই মণ্ডপগুলিতে আসেনি। পুজোর টিকিট বিক্রির নাম করে বছর বছর ৪-৫ কোটি টাকা মার্কেট থেকে তোলা হয়েছে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...