Friday, June 12, 2026

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

Date:

Share post:

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন। তারপরেও প্রশ্ন উঠেছে সাংসদ মালা রায় (Mala Roy) ও সাংসদ সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে। সংসদে বিক্ষুব্ধ সাংসদদের চিঠিতে তাঁদের দুজনের স্বাক্ষর স্পষ্ট হওয়ার পরই নতুন কমিটির এই দুই পদাধিকারীকে নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক নেতৃত্ব। এই পরিস্থিতিতে তৃণমূল মহিলা সভানেত্রীর পদ থেকে মালা রায়কে সরিয়ে আলিফা আহমেদের (Alifa Ahmed) নাম ঘোষণা করা হল দলের তরফে।

এখনও পর্যন্ত ১৯ তৃণমূল সাংসদের স্বাক্ষর দেখা গিয়েছে বিক্ষুব্ধ পক্ষে। তার মধ্যে মালা রায় ও সায়নী ঘোষের নামও রয়েছে। ৫ জুন ঘোষিত তৃণমূলের নতুন কমিটিতে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ ও মহিলা সভানেত্রী হিসাবে মালা রায়ের নাম ঘোষিত হয়েছিল। সেক্ষেত্রে এই দুজনের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠার পরই নতুন করে মহিলা সভানেত্রীর নাম ঘোষণা তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন : দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

শুক্রবার তৃণমূল রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃণমূল রাজ্য মহিলা সভানেত্রী হিসাবে নদিয়ার কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদের (Alifa Ahmed) নাম ঘোষণা করা হল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। দ্রুত তাঁকে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃণমূল কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভানেত্রী হিসাবে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিযুক্ত করা হয়েছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...