সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

Date:

Share post:

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ‘বোঝা’ বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বহুবার সুদীপের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন তাপস। এবং সুদীপের বিরুদ্ধে ক্ষোভ থেকেই তৃণমূল ছেড়ে যে একদম ঠিক কাজ করেছিলেন তাও শনিবার বুঝিয়েছেন মানিকতলার বিজেপি সাংসদ। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সত্যিই যদি বিজেপিতে যোগদান করেন তবে কি নিজের আসন নড়বড়ে হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তাপস? এই প্রশ্ন উঠছেই।

সুদীপের দলবদলের জল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তাপস বলেন, “ও যেখানেই থাকুক, যেদিকেই থাকুক, ও একটা বোঝা, লায়াবিলিটি। সুতরাং এটা যার বোঝার সে বুঝুক। বোঝা বইতে তো ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগই তো বোঝা বয়েছেন। এতে নতুন কিছু নেই।” তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরে প্রিয় রঞ্জন দাস মুন্সির ধুতির খুঁট ধরে ঘুরে বেরাতো।’

তাপস রায়ের দাবি, এই ধরণের রাজনৈতিক বোঝা বইতে গিয়েই আজ পশ্চিমবঙ্গকে চরম খেসারত দিতে হচ্ছে, ভুগতে হচ্ছে রাজ্যের মানুষকে। এই বোঝা টানার খামখেয়ালিপনার জেরেই সরকারটা আজ এই হাল করে বসল। দলটা যে আজ কার্যত উঠে যাওয়ার মুখে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই চরম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে এই ‘বোঝা’ বওয়ার অভ্যাস।

আরও পড়ুন- এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...