Sunday, June 14, 2026

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

Date:

Share post:

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের মুখে প্রযুক্তি। মাঠে খেলা চলাকালীন যাতে কোনও ভুল সিদ্ধান্ত না হয় তার জন্য ভার(VAR) প্রযুক্তি চালু করেছে ফিফা, সেইসঙ্গে বলকেও আরও আধুনিক করা হয়েছে। সুইৎজারল্যান্ড বনাম কাতার ম্যাচে প্রশ্নের মুখে ভার(VAR) প্রযুক্তি।

১৪ মিনিটে সুইৎজারল্যান্ডের রিমো ফ্রিউলারকে ফাউল করেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা । ‘ভার’ দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নেন। পরে টিভি রিপ্লেতে স্পষ্ট হয়ে যায়, ফাউলের আগে থেকেই ফ্রিউলার অফসাইডে ছিলেন রিমো ফ্রিউলার। নিয়ম অনুযায়ী, সুইস ফুটবলার আগে থেকে অফসাইডে থাকায় তাঁকে ট্যাকল করলে কোনও ভাবেই পেনাল্টি হতে পারে না।

বিষয়টি নিয়ে চর্চা শুরু হতে সাফাই দিয়েছে ফিফা। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সুইৎজারল্যান্ড-কাতার ম্যাচে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে। ঘটনার গ্রাফিক তৈরি হওয়ার আগেই পেনাল্টি দেওয়া হয়। তবে গ্রাফিকের সমস্যার জন্য ‘ভার’-এর কোনও সমস্যা হয়নি। সমস্যা দ্রুত মিটিয়ে ফেলা হয়েছে। ‘ভার’ পরীক্ষা করে দেখেছে সংশ্লিষ্ট ফুটবলার অফসাইডে ছিলেন কিনা। যে ফুটবলারের কাছে বল ছিল, তাঁর অবস্থানও খুঁটিয়ে দেখা হয়েছে। তার পর পেনাল্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এদিকে হাইতির পর জার্সি বিতর্কে মিশর। সালাহদের জার্সিতে সাত তারা জার্সি নিয়ে আপত্তি তুলল ফিফা। মোট সাতবার আফ্রিকান কাপ অফ নেশন্স জেতায় জার্সির এমব্লেমের উপরে সাতটা তারা রেখেছিল। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে অন্য ট্রফি জয়ের কিছু রাখা যায় না। যেহেতুআফ্রিকান কাপ অফ নেশন্স এবং বিশ্বকাপ পুরো আলাদা ফলে মিশরকে সেই তারা ঢেকে দিকে বলা হয়। নিয়ম অনুযায়ী, যেই দল যতগুলো বিশ্বকাপ জিতবে তারা বিশ্বকাপের জার্সির এমব্লেমে ততগুলো তারা রাখতে পারবে।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...